বলিউড পাশে দাঁড়ায়নি। ছবি যখন লড়াই করছিল, তখন সাহায্যের হাত বাড়াননি অনেকেই। অথচ সাফল্য আসতেই তাঁরাই ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ‘হনুমান অংশ’-এর পরিচালক বিশাল। তাঁর দাবি, ছবির সাফল্যের পিছনে বলিউডের চেয়ে বড় ভূমিকা দর্শকদের। (Hanuman Ansh)
৩৫০ থেকে মাত্র ২৫টি শো
৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হনুমান অংশ’। শুরুতে দেশ জুড়ে ছবিটির ৩৫০টিরও বেশি শো ছিল। কিন্তু একই সময়ে বড় ছবি মুক্তি পাওয়ায় দ্রুত কমতে থাকে শো। বিশালের দাবি, এক সময় ২৫০টি শো থেকে সংখ্যা নেমে আসে মাত্র ২৫-এ। PVR এবং Cinepolis-এর মতো মাল্টিপ্লেক্সও প্রাইম লোকেশনে ছবিটি চালাতে আগ্রহী ছিল না। (Hanuman Ansh)
এই পরিস্থিতিতে ছবি ব্যর্থ হবে বলেই মনে করেছিলেন পরিচালক। তখনই Instagram-এ দেখা একটি পোস্ট তাঁকে নতুন করে সাহস দেয়। পোস্টে ছিল, ‘তুমি তোমার কাজ করে যাও, বাকিটা আমি দেখব।’
দর্শকদের কাছে পৌঁছলেন পরিচালক
এর পর প্রচারের ধরন বদলে ফেলেন বিশাল। দলের সদস্যদের নিয়ে সরাসরি দর্শকদের কাছে পৌঁছতে শুরু করেন তিনি। স্বাধীনতা দিবসের আগের শুক্রবার সুরাটে যান বিশাল, সঙ্গে ছিলেন অভিনেতা শোবিনাভ সত্যা এবং সঙ্গীত পরিচালক ঋষি পাঠক।
সেখানে মাত্র একটি শো চলছিল। দর্শকদের আবেগ দেখে থিয়েটারের মালিকও অবাক হয়ে যান। এরপর তিনি অন্য প্রেক্ষাগৃহগুলির সঙ্গে যোগাযোগ করেন। বাড়তে থাকে শোয়ের সংখ্যা। পরে ভাদোদরা ও আলিগড়-সহ একাধিক শহরে যান তাঁরা। বিশালের দাবি, আলিগড়ে ওই সপ্তাহে নতুন করে যোগ হওয়া প্রথম শো মাত্র ১৫ মিনিটে হাউসফুল হয়ে যায়। (Hanuman Ansh)
৭৫ কোটির পথে ছবি
বিশালের দাবি, মাত্র ২ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি এখন প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসার দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক স্তরেও মুক্তির প্রস্তুতি চলছে।
‘সাফল্যের পরেই ফোন’
তবে সাফল্যের পরেও বলিউডকে একহাত নিতে ছাড়েননি পরিচালক। তাঁর অভিযোগ, ছবির কঠিন সময়ে যাঁদের কাছে সাহায্য চেয়েছিলেন, তাঁদের অনেকেই পাশে দাঁড়াননি। অথচ ছবি সফল হতেই অভিনন্দন জানাতে ফোন করেছেন তাঁরা। (Hanuman Ansh)
বিশাল জানান, মধুর ভান্ডারকর-ও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, যাঁরা সাহায্য করেননি তাঁদের নাম এখন প্রকাশ করতে চান না। তাঁর অভিযোগ, বলিউডে অনেকেই নিজেরাই জানেন না কোন ছবি চলবে। তবু অন্যদের ‘জ্ঞান’ দেন। শিল্পীজগতে এমন মানুষও আছেন, যাঁদের সত্যিকারের ছবি তৈরির প্রতি কোনও প্যাশন নেই।













2 thoughts on “পাশের থাকেনি বলিউড, ছবি হিট হতেই বিস্ফোরক মন্তব্য ‘হনুমান অংশ’-র পরিচালকের”