পর্দায় বড় বাজেটের ছবি। চারদিকে প্রচারও তুঙ্গে। তার মাঝেই বক্স অফিসে চমক দিচ্ছে মাত্র ২ কোটি টাকায় তৈরি একটি ছোট ছবি। নাম ‘হনুমান অংশ’। মুক্তির এক মাসের মধ্যেই ছবিটি ৭০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে বলে দাবি নির্মাতাদের। এমনকি দৈনিক আয়ের হিসাবে যশের ‘টক্সিক’-কেও পিছনে ফেলেছে এই ছবি।(Hanuman Ansh)
প্রথম দিনে মাত্র ১০ লক্ষ
৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হনুমান অংশ’। প্রথম দিন ছবির আয় ছিল মাত্র ১০ লক্ষ টাকা। ফলে শুরুতেই ছবিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। ২ কোটি টাকার বাজেটও উঠবে কি না, তা নিয়েও ছিল সংশয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই বদলে যায় ছবির ভাগ্য। দর্শকের মুখে মুখে ছবির প্রচার ছড়াতে থাকে। ধীরে ধীরে প্রেক্ষাগৃহে বাড়তে থাকে দর্শক। আর সেই সঙ্গে বাড়তে থাকে ছবির আয়। (Hanuman Ansh)
২ কোটির ছবি ৭০ কোটির পথে
ছবিটির নির্মাতাদের দাবি, এখনও পর্যন্ত ভারতে ‘হনুমান অংশ’-র নেট আয় ৭০ কোটি টাকা ছাড়িয়েছে। গ্রস আয় প্রায় ৯০ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মাত্র ২ কোটি টাকার বাজেটের ছবিটি কয়েক হাজার শতাংশ রিটার্ন দিয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই হিসাব এখনও অডিট করা হয়নি। ছবিটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। তিনি আগে চিকিৎসক ছিলেন। পরে চিকিৎসার পেশা ছেড়ে চলচ্চিত্র নির্মাণে আসেন।
নজর কেড়েছেন শোভিনব সত্য
‘হনুমান অংশ’-এর গল্প তৈরি হয়েছে আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবন ও আধ্যাত্মিক যাত্রাকে ঘিরে। ছবিতে নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। তাঁর অভিনয় দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে বলে দাবি নির্মাতাদের। (Hanuman Ansh)
বড় বাজেটের ছবির ভিড়ে মাত্র ২ কোটি টাকার এই ছবির এমন সাফল্য তাই চলতি বছরের অন্যতম বড় চমক হয়ে উঠেছে।
আরও পড়ুন :- পাশের থাকেনি বলিউড, ছবি হিট হতেই বিস্ফোরক মন্তব্য ‘হনুমান অংশ’-র পরিচালকের













1 thought on “২ কোটির সিনেমার ৭০ কোটি পার, একমাসে বাজিমাত হনুমান অংশের”