Bigg Boss Bangla-র host হিসেবে Sourav Ganguly-এর আগমন ঘিরে শুরু থেকেই কৌতূহল বাড়ছিল। ক্রিকেটের ময়দানে ঠান্ডা মাথার খেলোয়ার তিনি। তিনি কি সামলাতে পারবেন এমন একটি অনুষ্ঠান, যেখানে প্রতিনিয়ত ঝামেলা, আবেগ, ego এবং বদলে যাচ্ছে equations? সাম্প্রতিক Weekend episode যেন সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিলো (Bigg Boss Bangla)।
যত সময় বাড়ছে, Bigg Boss House-এর উত্তেজনা যত বাড়ছে, Sourav Ganguly-র handling-ও ততটাই নজর কাড়ছে। তাঁর warning-এ যেমন রয়েছে দৃঢ়তা, তেমনই তাঁর প্রশ্ন contestants-দের যথেষ্ট অস্বস্তিকর জায়গায় দাঁড় করিয়েছে। এমনকী যখন পরিস্থিতি তীব্র উত্তেজনার দিকে এগিয়েছে, তখনও কথোপকথনের নিয়ন্ত্রণ নিজের দখলে রেখেছিলেন তিনি (Bigg Boss Bangla)।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর রাগ প্রকাশের ধরন।গলার স্বর চড়ানো বা অযথা aggressive হয়ে ওঠার বদলে, Sourav Ganguly-র কয়েকটি কথা এবং তাঁর দেওয়া warning-ই অনেক সময় যথেষ্ট impact তৈরি করেছে। বরং তাঁর শান্তভাবে বলা কথাগুলিই যেন তাঁর authority আরও বাড়িয়ে দিয়েছে।
আর এখানেই আবারও মনে পড়ে যায় ক্রিকেট মাঠের সেই Sourav Ganguly-কে— চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে, ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাঁর অন্যতম বড় শক্তি ছিল।
কোনও contestant-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হোক, accountability চাওয়া হোক কিংবা কোনও conflict-কে সরাসরি address করা— Bigg Boss-এর house-এও সেই একই leadership instinct-এর ছাপ দেখা যাচ্ছে, যা একসময় ক্রিকেট মাঠে তাঁর captaincy-কে আলাদা করে তুলেছিল।
Contestants-রা নিজেদের strategy এবং alliance নিয়ে game খেলছেন ঠিকই। কিন্তু Weekend episode-গুলি আরও একটি interesting dynamic সামনে এনেছে— এমন একজন host, যিনি খুব কাছ থেকে খেলা-টা observe করছেন এবং প্রয়োজন হলে যারা খেলছে, তাদেরই প্রশ্ন করতে পিছপা হচ্ছেন না।
মঞ্চ বদলেছে, game বদলেছে— কিন্তু captain-এর authority এখনও একই রকম স্পষ্ট। আর Bigg Boss Bangla-র house-এর equations যতই unpredictable হয়ে উঠছে। নজর থাকছে Sourav Ganguly-র পরবর্তী Weekend interaction-এর দিকে। কারণ পরের Weekend-এ Dada-র darbar-এ কার পালা, সেটাই এখন দেখার।












