ঘরোয়া ফুটবলে সাফল্যের রথ ছুটছে। এ বার সেই আত্মবিশ্বাস নিয়েই এশিয়ার মঞ্চে নতুন পরীক্ষায় নামছে (East Bengal FC) ইস্টবেঙ্গল। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ ডি-র প্রথম ম্যাচে আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে জর্ডনের আল-হুসেইনের মুখোমুখি লাল-হলুদ। ম্যাচ শুরু ভারতীয় সময় রাত সাড়ে ৯টায়।
সাফল্যের ধারায় লাল-হলুদ

গত মরসুমে ISL চ্যাম্পিয়ন হওয়ার পর ডুরান্ড কাপও জিতেছে (East Bengal FC) ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্রাথমিক পর্বে আল-আরাবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নেয় তারা। গত জুলাইয়ের পর নির্ধারিত সময়ে মাত্র তিনটি ম্যাচে হেরেছে দল। এটি ইস্টবেঙ্গলের ১৯তম এএফসি পুরুষদের প্রতিযোগিতা—ভারতীয় ক্লাবের মধ্যে সর্বাধিক।
East Bengal FC: হাবাসের পরিকল্পনা প্রতি-আক্রমণ

আন্তোনিও লোপেজ হাবাসের লক্ষ্য গত দু’মাসের জয়ের ধারা বজায় রাখা। রক্ষণ জমাট রেখে দ্রুত প্রতি-আক্রমণে গোল করার পরিকল্পনা লাল-হলুদের। ডুরান্ড ফাইনালের কৌশলই কাজে লাগাতে চান তিনি। ভারতীয় ব্রিগেডের উপরই মূল ভরসা কোচের। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে খেলতে পেরে আমরা উত্তেজিত। এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করার এটি দারুণ সুযোগ। গত দু’মাসে আমরা যে জয়ের ধারা তৈরি করেছি, তা ধরে রাখতে চাই। আল-হুসেইনের বিরুদ্ধে ভালো ফল করাই আমাদের লক্ষ্য। নিজেদের শক্তির উপর বিশ্বাস রেখে খেলতে হবে এবং প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগাতে হবে।”
পাকা হলো রিঙ্কু-প্রিয়া বিয়ের দিনক্ষণ, অতিথি তালিকায় ক্রিকেট ও রাজনীতির জগতের একাধিক মুখ?
East Bengal FC: রশিদকে নিয়ে স্বস্তি, নেই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার

চোট-অসুস্থতায় দল কিছুটা সমস্যায়। জ্বরের কারণে ক্রিস ইকোনোমিডিস জর্ডন যাননি, অফিসিয়াল সমস্যায় লালচুংনুঙ্গাও নেই। তবে ইনজেকশন নিয়ে দলের সঙ্গে গিয়েছেন মহম্মদ রশিদ। তিনি শুরু করবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত ম্যাচের আগে। রশিদ না খেললে জিকসনের পাশে রেনিয়ার ফার্নান্ডেজকে দেখা যেতে পারে। গোলপোস্টে প্রভসুখন সিং গিল, রক্ষণে সন্দীপ মান্ডি, আনোয়ার আলি, দিয়েগো জিভুলিচ ও হার্দিক ভাট; উইংয়ে জয় গুপ্তা ও বিপিন সিং, মাঝখানে দানি রামিরেজ এবং সামনে এডমুন্ড লালরিন্ডিকা।
আল-হুসেইনও চাপে
টানা তিন বার জর্ডন প্রো লিগ ও বর্তমান জর্ডন এফএ কাপজয়ী আল-হুসেইনের সাম্প্রতিক ফর্ম অবশ্য স্বস্তির নয়। শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটি। শেষ ম্যাচে ০-৫ হারের পর কোচ আহমেদ হেইল পদত্যাগ করেছেন। চোটের কারণে বিশ্বকাপার আল-মারদিও অনিশ্চিত। এই পরিস্থিতির সুযোগ নিতে চাইবে (East Bengal FC) ইস্টবেঙ্গল।












1 thought on “ঘরোয়া সাফল্যের পর এশিয়ার মঞ্চে অগ্নিপরীক্ষা, জর্ডনে আল-হুসেইনের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল”