ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েছিলেন। টাকার বান্ডিলে ১২টি ১০০ টাকার জাল নোট থাকায় গ্রেফতার এক ব্যক্তি। এই ঘটনায় শোরগোল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ধৃতের নাম শুভেন্দু চট্টোপাধ্যায়। বারুইপুরের হরিহরপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় টাকা জমা দিতে গিয়েছিলেন ওই ব্যক্তি (fake currency in baruipur)।
fake currency in baruipur: কোথা থেকে এল জাল নোট?
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরের দিকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে নিয়ম মেনে তিনি টাকা জমা দেন। এরপরই তাঁর জমা দেওয়া টাকার বান্ডিল পরীক্ষা করতেই তার মধ্যে থেকে বেরিয়ে আসে জাল নোট। প্রায় ১২টি ১০০ টাকার জাল নোট উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বারুইপুর থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারুইপুর থানার পুলিশ। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শুভেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুভেন্দুর বাড়ি বারুইপুর থানার ডিহি এলাকায় (fake currency in baruipur)।
জাল নোটগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া নোটগুলি পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। কোথা থেকে এই নোটগুলি তাঁর কাছে এল? এর পিছনে বড় কোনও চক্রের হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে আর কে জড়িত, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।











1 thought on “ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে হাতেনাতে পাকড়াও, জাল নোট কাণ্ডে বারুইপুর থেকে গ্রেফতার ১”