ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঝড়ের গতিতে চলবে নেট, রেকর্ড সংখ্যক শহরে টাওয়ার বসাল Vi

Vi 5G Coverage
---Advertisement---

দেশের টেলিকম বাজারে ৫জি পরিষেবা সম্প্রসারণে গতি বাড়াচ্ছে Vodafone Idea (Vi)। (Vi 5G Coverage) ইতিমধ্যেই দেশের ১৭টি গুরুত্বপূর্ণ টেলিকম সার্কেলের ৪০০টি শহর ও শহরতলিতে পৌঁছে গিয়েছে সংস্থার ৫জি নেটওয়ার্ক। শুধু ৫জি নয়, ৪জি পরিষেবার পরিধি বাড়ানোর পাশাপাশি নেটওয়ার্ক পরিকাঠামো উন্নত করতেও বিপুল বিনিয়োগ করছে সংস্থা। সম্প্রতি প্রকাশিত ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।

১২ মাসে ২২,৫০০-র বেশি নতুন টাওয়ার

Vi-র Q2FY27 রিপোর্ট অনুযায়ী, গত ১২ মাসে ২২,৫০০-র বেশি নতুন ইউনিক ব্রডব্যান্ড টাওয়ার যুক্ত করেছে সংস্থা। ফলে মোট ইউনিক ব্রডব্যান্ড টাওয়ারের সংখ্যা বেড়ে হয়েছে ২,১৩,৬১৬। (Vi 5G Coverage) শুধু দ্বিতীয় ত্রৈমাসিকেই প্রায় ৯,০০০ টাওয়ার যুক্ত হয়েছে, যা গত ন’টি ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ।

৪জি কভারেজ পৌঁছল ৮৭.৮ শতাংশে

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৮৭.৮ শতাংশ জনসংখ্যার কাছে পৌঁছে গিয়েছে Vi-র ৪জি পরিষেবা। (Vi 5G Coverage) Q2FY26-এর তুলনায় অতিরিক্ত ৪.৫ কোটি মানুষের কাছে ৪জি পরিষেবা পৌঁছে দিয়েছে সংস্থা। আগামী দিনে ১৭টি গুরুত্বপূর্ণ সার্কেলে ৪জি জনসংখ্যা কভারেজ ৯৫ শতাংশের বেশি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে ভয়েস পরিষেবা দেশের ৯১.৩ শতাংশ জনসংখ্যা এবং ৪জি পরিষেবা ৪.৩১ লক্ষের বেশি সেনসাস শহর ও গ্রামে উপলব্ধ।

গ্রাহক সংখ্যা ও নেটওয়ার্ক পরিকাঠামো

৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত Vi-র মোট গ্রাহক সংখ্যা ১৯৪.৪ মিলিয়ন। এর মধ্যে ১৩১ মিলিয়ন গ্রাহক ৪জি ও ৫জি পরিষেবা ব্যবহার করেন। (Vi 5G Coverage) মোট ডেটা গ্রাহক ১৩৬.৪ মিলিয়ন এবং পোস্টপেড গ্রাহক ৩৩.৯ মিলিয়ন। সংস্থার নেটওয়ার্ক রয়েছে ২,১৬,৫৬০টি ইউনিক লোকেশনে। মোট ব্রডব্যান্ড সাইট ৬,১০,৫২১টি। পাশাপাশি ৩.৫৫ লক্ষ কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার কেবলের পরিকাঠামো রয়েছে Vi-র।

কী জানালেন সংস্থার সিইও?

Vi-র সিইও অভিজিৎ কিশোর জানিয়েছেন, উন্নত ইনডোর কভারেজ এবং নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। TDD সাইট, DSR, স্মল সেল এবং ম্যাসিভ MIMO প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। সংস্থার লক্ষ্য, বিপুল সংখ্যক ভয়েস-অনলি গ্রাহককেও ধীরে ধীরে ডেটা পরিষেবা ও ডিজিটাল পরিষেবার আওতায় নিয়ে আসা। (Vi 5G Coverage)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now