ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রী বোঝাই বাস উত্তরাখণ্ডে, দুর্ঘটনায় মৃত ৮, আহত বহু

---Advertisement---

উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়ালে ভয়াবহ বাস দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের গুলারের কাছে একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে গড়িয়ে যায় যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর। আহত হয়েছেন ২৬ জন। বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)। শুরু হয় উদ্ধারকাজ। (Uttarakhand bus accident)

হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগ যাচ্ছিল বাস

প্রশাসন সূত্রে খবর, বিশ্বনাথ সেবা পরিচালিত বাসটি মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছিল। বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন। গুলারের কাছে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের উপর একটি সেতু পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে একটি জলধারায় পড়ে যায় বাসটি। জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক ব্রিজেশ ভট্ট দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর পেয়েই ব্যাসি এবং ধলওয়ালা থেকে SDRF-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। খাদে নেমে শুরু হয় যাত্রীদের উদ্ধারের কাজ। পরিস্থিতির গুরুত্ব বুঝে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেন SDRF-এর কমান্ড্যান্ট অর্পণ যাদবংশী। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশও। (Uttarakhand bus accident)

ঋষিকেশ AIIMS-এ চিকিৎসাধীন আহতরা

উদ্ধার হওয়া আহতদের ঋষিকেশের একাধিক হাসপাতাল এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে প্রকাশ করা তালিকা অনুযায়ী, মোট ২৬ জন আহত যাত্রীর পরিচয় পাওয়া গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণের কাজ চলছিল।

আহতদের তালিকায় বাংলার যাত্রীও

আহতদের মধ্যে একাধিক রাজ্যের বাসিন্দা রয়েছেন। তালিকায় ঝাড়খণ্ড, বিহার, উত্তরাখণ্ড, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের যাত্রীদের নাম রয়েছে। ঝাড়খণ্ডের দুমকা, বিহারের পটনা ও জেহানাবাদ এবং অসমের গুয়াহাটির বাসিন্দারাও আহত হয়েছেন। তালিকায় রয়েছে কলকাতার এক যাত্রীর নামও। আহতদের মধ্যে রয়েছেন গুয়াহাটির এক তিন বছরের শিশু এবং উত্তরাখণ্ডের হলদ্বানির ৬৪ বছরের এক মহিলা। অন্যদিকে, এক অজ্ঞাতপরিচয় যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থলে তাঁর কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। ফলে এখনও তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। (Uttarakhand bus accident)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now