---Advertisement---
lifezone nursing home

PM Narendra Modi Warning: ‘পরিস্থিতি না বদলালে দারিদ্র্যের অন্ধকারে বিশ্ব’, জ্বালানি সংকট নিয়ে বিশ্বকে সতর্কবার্তা মোদির

May 17, 2026 11:59 AM
PM Narendra Modi Warning
---Advertisement---

বিশ্বজুড়ে ক্রমশ গভীর হচ্ছে জ্বালানি সংকট। যুদ্ধ, অস্থিরতা এবং অর্থনৈতিক চাপের জেরে বহু দেশের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এই আবহেই শনিবার নেদারল্যান্ডসের দ্য হেগে ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বড় সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Warning)। তিনি জানান, বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে গত কয়েক দশকের উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি এক ধাক্কায় পিছিয়ে যেতে পারে। বিশ্বের বড় অংশের মানুষ আবার দারিদ্র্যের মধ্যে তলিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আজ মানবসভ্যতা একাধিক বড় চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথমে করোনা মহামারি, তারপর একের পর এক যুদ্ধ এবং এখন জ্বালানি সংকট। এই দশক ধীরে ধীরে বিশ্বের জন্য দুর্যোগের দশকে পরিণত হচ্ছে।” (PM Narendra Modi Warning) তাঁর মতে, যদি আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে। খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, পরিবহণ ও শিল্প উৎপাদনের খরচ আরও বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর।

মোদি স্পষ্টভাবে জানান, দীর্ঘস্থায়ী যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাত শুধু জ্বালানির দাম বাড়াচ্ছে না, একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলির অর্থনীতিকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তেল ও গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে ওঠে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির উপর চাপ বহুগুণ বেড়ে যায়।

এদিন নিজের ভাষণে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। (PM Narendra Modi Warning) তিনি জানান, গত এক দশকে ভারত দ্রুত ডিজিটাল ও প্রযুক্তি পরিকাঠামো গড়ে তুলেছে। তাঁর কথায়, “এক দশক আগে ভারত মোবাইল ফোন আমদানি করত, আর আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ।” পাশাপাশি তিনি দাবি করেন, ভারত বর্তমানে বিশ্বে ‘ইনোভেশন পাওয়ারহাউস’ হিসেবে পরিচিতি পাচ্ছে এবং দেশের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হচ্ছে। এছাড়াও তিনি জানান, ভারত বর্তমানে যুব সম্প্রদায়ের আশা আকাঙ্খার ওপর ভিত্তি করে অভূতপূর্ব রূপান্তরের সময় প্রত্যক্ষ করছে।

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, প্রশ্নের মুখে নিরাপত্তা: PM Narendra Modi Warning: ‘পরিস্থিতি না বদলালে দারিদ্র্যের অন্ধকারে বিশ্ব’, জ্বালানি সংকট নিয়ে বিশ্বকে সতর্কবার্তা মোদির

স্টার্টআপ ক্ষেত্রেও ভারতের উত্থানের কথা তুলে ধরেন মোদি। তিনি বলেন, ১২ বছর আগে দেশে ৫০০-রও কম স্টার্টআপ ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২ লক্ষেরও বেশি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ভারতীয় স্টার্টআপগুলি দ্রুত এগিয়ে চলেছে বলে দাবি করেন তিনি।

এছাড়াও সেমিকন্ডাক্টর ও চিপ উৎপাদনে ভারতের অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বর্তমানে দেশে ১২টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কাজ করছে এবং এর মধ্যে দু’টিতে ইতিমধ্যেই উৎপাদন শুরু হয়েছে। “এখন চিপ শুধু ভারতে ডিজাইনই হবে না, তৈরি-ও হবে ভারতে,” বলেন মোদি।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে (PM Narendra Modi Warning) মোদির এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ায় অস্থিরতা এবং জ্বালানির আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিকে নড়বড়ে করে তুলেছে। বহু দেশেই মুদ্রাস্ফীতি বাড়ছে, বিদ্যুতের খরচ বাড়ছে এবং শিল্পোৎপাদন কমছে। এমন পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং বিকল্প শক্তির উৎস তৈরি করা আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যদি বিশ্বশক্তিগুলি সংঘাত কমিয়ে স্থিতিশীলতার পথে না এগোয়, তাহলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জ্বালানির ঘাটতি থেকে খাদ্য সংকট, কর্মসংস্থানের অভাব থেকে অর্থনৈতিক মন্দা— একাধিক সমস্যা একসঙ্গে দেখা দিতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলি। ফলে প্রধানমন্ত্রী মোদির এই সতর্কবার্তা (PM Narendra Modi Warning) শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং বর্তমান বৈশ্বিক বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “PM Narendra Modi Warning: ‘পরিস্থিতি না বদলালে দারিদ্র্যের অন্ধকারে বিশ্ব’, জ্বালানি সংকট নিয়ে বিশ্বকে সতর্কবার্তা মোদির”

Leave a Comment