রাস্তায় বেরোলেই চোখে পড়ে নানা রঙের ট্রাক। আর ট্রাকের পিছনে লেখা থাকে এমন একটি কথা, যা আমরা সকলেই কখনও না কখনও দেখেছি। ‘Horn OK Please’-অনেকেই হয়তো ভেবেছেন, এটা ট্রাকের সাজসজ্জারই একটা অংশ। কেউ আবার মনে করেছেন এই লেখার মাধ্যমে সামনে থাকা গাড়িকে হর্ন দেওয়ার অনুরোধ করা হচ্ছে। কিন্তু এই তিনটি শব্দের পিছনে রয়েছে বেশ অন্যরকম একটি গল্প।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘চার্টার্ড কাপল’ নামে পরিচিত রাজত ও ইশা একটি ভিডিয়োতে এই ‘Horn OK Please’-এর ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। তাঁদের দাবি, এই লেখার সূত্র নাকি পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি সতর্কবার্তা থেকে।
ডিজেলের বদলে ট্রাকে ব্যবহার হতো কেরোসিন?
তাঁদের ব্যাখ্যা অনুযায়ী, ১৯৪০-এর দশকে ব্রিটিশ সেনাবাহিনীর প্রয়োজন মেটাতে ভারতের ডিজেলের একটা বড় অংশ ইউরোপে পাঠানো হতো। ফলে দেশে ডিজেলের ঘাটতি তৈরি হয়। তখন ভারতীয় ট্রাক চালানোর জন্য বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়।
কেরোসিন ডিজেলের তুলনায় বেশি অস্থিতিশীল হওয়ায় দুর্ঘটনা ঘটলে বড় বিপদের আশঙ্কা ছিল। সেই কারণে পিছন থেকে আসা গাড়ির চালকদের সতর্ক করতে ট্রাকের পিছনে লেখা হতো ‘Horn Please On Kerosene’। অর্থাৎ, হর্ন দিয়ে সতর্ক করে এগোনোর পাশাপাশি ট্রাকটি কেরোসিনে চলার বিষয়টিও জানানো হত।
স্বামীকে কেড়েছে জঙ্গল, সেই সুন্দরবনেই ১ লক্ষ ম্যানগ্রোভ পুঁতছেন ‘বাঘ বিধবা’রা
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ‘On Kerosene’ অংশটি লেখা বন্ধ হয়ে যায়। শুধু ‘OK’-কে ‘Horn’ এবং ‘Please’-এর মাঝখানে রেখে দেওয়া হয়। আর সেখান থেকেই জনপ্রিয় হয়ে ওঠে ‘Horn OK Please’ কথাটি। ২০১০ সালে মাহিন্দ্রা ট্রাক অ্যান্ড বাসের প্রকাশিত একটি তথ্যেও এই তত্ত্বকেই সমর্থনও করেছিল।
‘Horn OK Please’ নিয়ে বিতর্কও রয়েছে
তবে এই গল্পটি বহু বছর ধরে প্রচলিত হলেও, এর ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্নও রয়েছে। তাই এটিকে একেবারে নিশ্চিত কারণ বলা যায় না। তবে এখানেই শেষ নয়। জানলে অবাক হবেন, এই লেখাকে একসময় সরকারি আপত্তির মুখেও পড়তে হয়েছিল।
২০১৫ সালে মহারাষ্ট্রে ‘Horn OK Please’ লেখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন পরিবহণ দফতরের যুক্তি ছিল, এই লেখা দেখে অনেক চালক অপ্রয়োজনীয়ভাবে হর্ন দেওয়ার প্রবণতা বাড়তে পারে। ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা থেকেই যায়। কিন্তু এইসবের পর আজও দেশের রাস্তাঘটে পুরনো ধাঁচের বহু ট্রাকের পিছনেই এই ‘Horn OK Please’ লেখা দেখা যায়।








1 thought on “রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোগ, ট্রাকের পিছনে কেন ‘Horn OK Please’ লেখা থাকে?”