রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Yuzvendra Chahal: চলন্ত গাড়িতে এ কী কাণ্ড? বিতর্কে যুজবেন্দ্র চাহাল

Published on: April 11, 2026
Yuzvendra Chahal
---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় দমালোচনার মুখে পড়লেন ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে গাড়ি চালানোর সময় সিগারেট খেতে এবং সিগারেটের বাট রাস্তায় ফেলে দিতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তাঁর সিভিক সেন্স নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

ভিডিয়োতে চাহালকে একজন অজ্ঞাত যাত্রীর সঙ্গে গাড়িতে বসে সিগারেটে টান দিতে এবং পরে বাটটি রাস্তায় ছুড়ে ফেলে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। এক ব্যক্তি এই ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে ভিডিয়োটি কোথায় এবং কখন রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি। প্রাথমিক অনুমান, এই ঘটনাটি চণ্ডীগড়ের।

নেটিজেনরা এই আচরণকে ‘ঘৃণ্য’ ও ‘নাগরিক সচেতনতার সম্পূর্ণ অভাব’ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “যুজবেন্দ্র চাহালকে দেখুন, সিগারেট খেয়ে রাস্তায় ফেলে দিলেন। এত টাকা থাকা সত্ত্বেও কোনও আক্কেল নেই।” এবং আরেকজন বলেন, “এরাই তো সেলিব্রিটি, আর আমরা সাধারণ মানুষের কাছে নাগরিক সচেতনতা আশা করি? দেশের কোনও উন্নতি হবে না।” অনেকে তাঁর জাতীয় দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে এই ধরনের জীবনযাপনকে দায়ি করেছেন। (Yuzvendra Chahal)

চাহাল বর্তমানে আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন। তিনি আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি। সম্প্রতি এবি ডি ভিলিয়ার্সের পডকাস্টে তিনি অ্যালকোহল ছেড়ে ফিটনেসের দিকে মনোনিবেশ করার কথা জানিয়েছিলেন। এই প্রেক্ষাপটে ভিডিয়োটি আরও বিতর্কিত হয়ে উঠেছে।

ISL East Bengal FC: রক্ষণে ফিরছেন কেভিন, চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে কী স্ট্র্যাটেজি অক্সার ব্রুজোর?

এই ঘটনায় চাহাল বা পাঞ্জাব কিংসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ভিডিয়োটির সত্যতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, চাহাল (Yuzvendra Chahal) এই অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখবেন। পাঞ্জাব কিংস শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলবে। এই বিতর্ক তাঁর মানসিক প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছে ফ্যানরা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment