এবার ChatGPT-কে এক ধাক্কায় পেছনে ফেলে দিল Meta-র নতুন AI অ্যাপ। আপনার অজান্তেই আপনার কাজ করে দেবে এই নতুন অ্যাপ। কিন্তু কীভাবে? Muse (পূর্বে এটি Meta AI অ্যাপ হিসেবেও পরিচিত ছিল)। চলতি বছরেই সেপ্টেম্বরে অ্যাপটি লঞ্চ হওয়ার পর খুব দ্রুত Apple App Store-এর শীর্ষ স্থান দখল করে নিয়েছে এবং কাজের দিক থেকে ChatGPT-কে পেছনে ফেলে দিয়েছে (Muse app)।
গত ৮ সেপ্টেম্বর Meta তাদের পার্সোনাল AI এজেন্ট অ্যাপ “Muse” রিলিজ করে, অনেকেই ভেবেছিলেন এটি হয়তো সাধারণ আরেকটি চ্যাটবট (Muse app)। কিন্তু মাত্র দুই সপ্তাহের মাথায় গতকাল APPLE-এর অ্যাপ স্টোরে সব ফ্রি অ্যাপকে টপকে সরাসরি ১ নম্বরে উঠে এসেছে “Muse”। কিন্তু মানুষ কেন হঠাৎ এই অ্যাপের ওপর নির্ভর হয়ে উঠছে? কী কী ফিচারস রয়েছে?
Muse app: ১. রিয়েল-ওয়ার্ল্ড অটোমেশন
অনলাইন কেনাকাটা ও পেমেন্ট: এটি আপনার পছন্দের পণ্য খুঁজে, দাম তুলনা করে আপনার অনুমতি নিয়ে সরাসরি কেনাকাটা করতে পারে। পেমেন্টের নিরাপত্তার জন্য এতে Stripe Link ব্যবহার করে ওয়ান-টাইম (একবার ব্যবহারযোগ্য) কার্ড নম্বর জেনারেট করার সুবিধা রয়েছে (Muse app)।
বিমানের টিকিট বুক করা: হোটেলের খোঁজ নেওয়া বা রেস্তোরাঁ ও সিনেমার টিকিট কাটার মতো জটিল কাজ এটি স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
কল ও ইমেইল পরিচালনা: আপনার হয়ে ইমেইল পাঠানো এবং প্রয়োজনে কাস্টমার কেয়ারে কল করে লাইনে অপেক্ষা করার পর আপনাকে যুক্ত করার মতো কাজও এই অ্যাপ করতে পারে।
২. অ্যাপ ও সার্ভিস কানেক্টর (App Integrations)
এটি আপনার ফোনের বিভিন্ন অ্যাপ যেমন—Gmail, Notion, WhatsApp, Instagram, Facebook, এবং বিভিন্ন ফুড ডেলিভারি বা বুকিং অ্যাপের সঙ্গে সংযুক্ত হতে পারে। আপনি নির্ধারণ করতে পারবেন এটি কোন অ্যাপের কতটুকু অ্যাক্সেস পাবে।
৩. ব্যাকগ্রাউন্ড টাস্ক ও গোল ট্র্যাকিং (Goals & Background Work)
আপনি অ্যাপটি বন্ধ করে দিলেও এটি ব্যাকগ্রাউন্ডে আপনার দেওয়া লক্ষ্য (যেমন: কোনো ট্রিপ প্ল্যান করা বা বাজেট ট্র্যাক করা) পূরণের জন্য কাজ চালিয়ে যায়। কাজ শেষে বা কোনো সংবেদনশীল অনুমোদনের প্রয়োজন হলে এটি আপনার কাছে নোটিফিকেশন পাঠায়।
৪. পার্সোনাল লাইফ অ্যাসিস্ট্যান্ট
ফাইন্যান্স ও বাজেট: স্প্রেডশিট ছাড়াই এটি আপনার খরচ ট্র্যাক করতে পারে এবং আপনার সঞ্চয়ের লক্ষ্য পূরণে সাহায্য করে।
হেলথ ও ফিটনেস কোচ: আপনার শেয়ার করা ডেটার ওপর ভিত্তি করে কাস্টম ওয়ার্কআউট বা মিল প্ল্যান তৈরি করে এবং আপনার ঘুম ও ক্যালোরি মনিটর করে।
আর্টিফ্যাক্ট তৈরি: এটি আপনার জন্য পিডিএফ (PDF), স্প্রেডশিট, কিংবা ইন্টারঅ্যাক্টিভ স্টাডি গাইড তৈরি করে দিতে পারে।
৫. ডেটা সিকিউরিটি ও প্রাইভেসি (Muse Secure VM)
Muse অ্যাপের প্রতিটি ব্যবহারকারীর জন্য Meta-ক্লাউডে একটি সম্পূর্ণ আলাদা ও সুরক্ষিত ভার্চুয়াল কম্পিউটার বা Muse Secure VM দেওয়া হয়। এর ফলে আপনার ব্যক্তিগত ডেটা ও ব্রাউজিং সম্পূর্ণ নিরাপদ থাকে এবং Sentinel নামক একটি গার্ডিয়ান প্রোগ্রাম এর প্রতিটি কাজের ওপর নজর রাখে। সোজা কথায় বললে,Muse কোনও সাধারণ প্রশ্নোত্তর দেওয়ার চ্যাটবট নয়, এটি একটি পিওর অটোনোমাস পার্সোনাল এজেন্ট। এতদিন এআই দিয়ে কাজ করাতে হলে প্রতিটি স্টেপে আলাদা আলাদা প্রম্পট বা নির্দেশ দিতে হতো। কিন্তু Museকে কাজটা একবার বুঝিয়ে দিলেই হলো।












