---Advertisement---
lifezone nursing home

BJP vs TMC: শেষ রবিবারে রণক্ষেত্র লিলুয়া! রবি কিষানকে ঘিরে উত্তেজনা

April 26, 2026 6:21 PM
BJP vs TMC
---Advertisement---

ভোটের আবহে উত্তপ্ত বাংলার রাজনীতি। আর সেই উত্তাপ রবিবার দুপুরে কার্যত বিস্ফোরণের চেহারা নিল হাওড়ার লিলুয়ার বামুনগাছি বি রোড এলাকায়। (BJP vs TMC) বিজেপির প্রচার মিছিলে যোগ দিতে এসে ভোজপুরি অভিনেতা তথা সাংসদ রবি কিষানকে ঘিরে তৈরি হলো রাজনৈতিক সংঘাত। মুহূর্তের মধ্যে এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

রবিবার বেলা প্রায় ১২টা নাগাদ উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে বিশাল প্রচার মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন বিজেপি নেতা-কর্মীদের পাশাপাশি বহু সমর্থক। প্রচারের মূল আকর্ষণ ছিলেন ভোজপুরি সুপারস্টার রবি কিষান। তাঁকে একঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড়ও জমে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলটি যখন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে পৌঁছয়, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মী-সমর্থকদের তরফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। অভিযোগ, এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টা স্লোগান। ক্রমে তা তীব্র বাকবিতণ্ডায় গড়ায় এবং পরে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।(BJP vs TMC)

West Bengal Phase II Election: ফের অশান্ত জগদ্দল, BJP কর্মীর বাড়িতে জোড়া বোমা ছোড়ার অভিযোগ: BJP vs TMC: শেষ রবিবারে রণক্ষেত্র লিলুয়া! রবি কিষানকে ঘিরে উত্তেজনা


এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারিকেড করা হয় গোটা এলাকা। কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচলও।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পুলিশ একতরফাভাবে তাদের কর্মীদের সরিয়ে দিয়েছে এবং অকারণে লাঠিচার্জ করেছে। যদিও পুলিশের তরফে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে মিছিলে অশান্তি তৈরির চেষ্টা করেছে।(BJP vs TMC)

বিজেপি নেতা-কর্মীদের বক্তব্য, নির্বাচনের আগে বিরোধীদের জনপ্রিয়তা দেখে শাসকদল ভয় পাচ্ছে বলেই এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বাইরের তারকাদের এনে এলাকায় উস্কানিমূলক রাজনীতি করছে বিজেপি।

ভোটের মুখে লিলুয়ার এই সংঘর্ষ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ রবিবারের এই উত্তেজনা আগামী নির্বাচনী লড়াইকে আরও তপ্ত করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Narendra Modi: ‘মা’ কাঁদছে, ‘মাটি’ অনুপ্রবেশকারীদের দখলে, ‘মানুষ’ আতঙ্কে! মমতাকে নিশানা করে আক্রমণে মোদী: BJP vs TMC: শেষ রবিবারে রণক্ষেত্র লিলুয়া! রবি কিষানকে ঘিরে উত্তেজনা

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment