রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Money Recover: ভোটের আগে সুন্দরবনে টাকার পাহাড়! ব্যাগ খুলতেই মিলল বান্ডিল বান্ডিল নোট

Published on: April 26, 2026
Money Recover
---Advertisement---

ভোটের আবহে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে বড়সড় নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মন্দিরবাজার থানার ছোট মন্দির এলাকায় নাকা চেকিং চলাকালীন পুলিশের হাতে উদ্ধার হলো নগদ ১৭ লক্ষ ৫০ হাজার টাকা (Money Recover) । ঘটনার পর থেকেই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দ্বিতীয় দফার নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। সেই কারণে মন্দিরবাজার থানার পুলিশ এবং আইটিবিপি জওয়ানদের যৌথ উদ্যোগে ছোট মন্দির এলাকার ব্যস্ত রাস্তায় চলছিল গাড়ি তল্লাশি ও নাকা চেকিং। সন্দেহভাজন যানবাহন এবং যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছিল।

ঠিক সেই সময় একটি মোটরবাইকে তিন যুবককে আসতে দেখে পুলিশ সেটিকে থামায়। বাইক থামতেই এক যুবক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যদিও বাকি দুই যুবককে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করতেই চোখ কপালে ওঠে পুলিশকর্মীদের। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ১৭.৫ লক্ষ টাকা নগদ।(Money Recover)

আটক দুই যুবকের নাম অর্ঘ পুরকাইত ও শুভদীপ হালদার। দু’জনেই লক্ষীকান্তপুর এলাকার বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁরা টাকার উৎস বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ফলে গোটা ঘটনাকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

পুলিশের অনুমান, এই টাকার সঙ্গে বড় কোনও চক্র জড়িত থাকতে পারে। পলাতক যুবকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নজরদারির মধ্যেই এত বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় নতুন করে উঠছে প্রশ্ন—ভোটে প্রভাব খাটাতেই কি আনা হচ্ছিল এই টাকা? এখন সেই উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।(Money Recover)

Raghu Rai Death: ক্যানসারকে দু’বার জয় করেও হল না শেষ রক্ষা, প্রয়াত বিশিষ্ট চিত্রসাংবাদিক রঘু রাই: Money Recover: ভোটের আগে সুন্দরবনে টাকার পাহাড়! ব্যাগ খুলতেই মিলল বান্ডিল বান্ডিল নোট

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment