---Advertisement---
lifezone nursing home

তিন মাসেই বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা, ক্ষুব্ধ শান্তিপুরের বসাকপাড়ার বাসিন্দারা, বিডিও কাছে অভিযোগ

June 5, 2026 2:54 PM
---Advertisement---

ভোটের কিছুদিন আগে নদিয়ার শান্তিপুরের নবলা পঞ্চায়েতের বুইচা বসাকপাড়ার রাস্তা মেরামত হয়েছিল। তিন মাসের মধ্যেই বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৯ লক্ষ টাকা খরচ করে রাস্তা মেরামত হয়েছিল। তিন মাসও টেকেনি। এরই মধ্যে রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। (Shantipur Road Making Allegation)

স্থানীয়দের দাবি, রাস্তার কাজ শুরু হওয়ার সময় থেকেই নির্মাণের মান নিয়ে একাধিকবার আপত্তি জানানো হয়েছিল। তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা থাকলেও নিকাশি ব্যবস্থার কোনও উন্নতি না করেই নামমাত্র খোয়া ও পিচ ফেলে রাস্তা করা হয়। বাসিন্দাদের একাংশের বক্তব্য, ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি। নিম্নমানের কাজ বন্ধ করার চেষ্টা করলে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। (Shantipur Road Making Allegation)

এলাকার বাসিন্দা পলাশ দাস অভিযোগ, প্রকল্পের অর্থের বড় অংশ কাটমানি হিসেবে আত্মসাৎ করা হয়েছে। তাঁর দাবি, মাত্র ৪০ শতাংশ অর্থ খরচ করে রাস্তার কাজ করা হয়েছে এবং বাকি অর্থ কমিশন হিসেবে তুলে নেওয়া হয়েছে। যদিও অভিযোগের পক্ষে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। (Shantipur Road Making Allegation)

নবলা পঞ্চায়েতের বিজেপি সদস্যা লক্ষ্মী দাস ঘোষের অভিযোগ, প্রকল্পের ফলকে উল্লেখিত রাস্তার দৈর্ঘ্য ও বাস্তবে নির্মিত রাস্তার মধ্যে অসঙ্গতি রয়েছে। তাঁর দাবি, রাস্তা যে স্থান পর্যন্ত হওয়ার কথা ছিল, বাস্তবে তার আগেই কাজ শেষ করে দেওয়া হয়েছে। বিষয়টি একাধিকবার ওপর মহলে জানানো হলেও কোনও সংশোধন করা হয়নি।

এলাকার আর বাসিন্দা শুভ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাস্তার বর্তমান অবস্থা এতটাই খারাপ যে দূর থেকে দেখলে রাস্তার পরিবর্তে জলভর্তি পুকুর বলে মনে হয়। বর্ষাকালে হাঁটু সমান জল জমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ভয় ও চাপের কারণে প্রতিবাদ করতে পারেননি, তবে বর্তমানে পরিস্থিতি বদলানোয় তাঁরা প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছেন। (Shantipur Road Making Allegation)

সরব হয়েছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের একাধিক প্রকল্পে কমিশন ও কাটমানির সংস্কৃতির ফলে নিম্নমানের কাজ হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের করের টাকায় হওয়া উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনে পুলিশি তদন্তের দাবিও তুলেছেন। (Shantipur Road Making Allegation)

অন্যদিকে জেলা পরিষদের সদস্যা ও কর্মাধ্যক্ষা পম্পা মুখোপাধ্যায় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ফোনে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিরা সরাসরি রাস্তা নির্মাণের কাজ করেন না। সংশ্লিষ্ট দফতর ও ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে কাজ হয়। কোথাও কোনও ত্রুটি থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার পর শান্তিপুর ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। বিডিও জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হবে। রাস্তার কাজের গুণমান, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং প্রকল্পের নির্ধারিত নমুনা অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। তদন্তে গাফিলতি বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। (Shantipur Road Making Allegation)

স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি—সরকারি অর্থে নির্মিত রাস্তার প্রকৃত হিসাব প্রকাশ করতে হবে এবং একই বরাদ্দের অর্থে রাস্তা নতুন করে সঠিক মান বজায় রেখে নির্মাণ করতে হবে। (Shantipur Road Making Allegation)

স্কুলের ছাদে কন্ডোম-ত্রিপল! পলাতক তৃণমূল উপপ্রধান, উত্তাল এগরা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “তিন মাসেই বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা, ক্ষুব্ধ শান্তিপুরের বসাকপাড়ার বাসিন্দারা, বিডিও কাছে অভিযোগ”

Leave a Comment