রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গেও ভিজবে সব জেলা?

Weather Update
---Advertisement---

হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃহস্পতিবার রাতে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেও বৃষ্টি ও মেঘে ঢাকা আকাশ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। (Weather Update) আজ থেকে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দিনে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে একাধিক জায়গায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

(Weather Update) আজ শহরের কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অংশে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজ্যে বর্ষা ঢুকতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। আন্দামান নিকোবরে বর্ষা আগেভাগে প্রবেশ করলেও কেরলে ঢুকতে দেরি হবে। (Weather Update) আবহাওয়া অফিসের অনুমান, ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই।

(Weather Update) অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সোনারপুরে কাউন্সিলারকে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার, বাড়িতে হামলার অভিযোগ; আটক ৩


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গেও ভিজবে সব জেলা?”

Leave a Comment