---Advertisement---
lifezone nursing home

স্বস্তির খবর হাওয়া অফিসের, বিকেলে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায়, ভ্যাপসা গরম কি কমবে ?

May 20, 2026 11:42 AM
Weather Update Today
---Advertisement---

তাপমাত্রা বেড়েই চলেছে। গরমও বেশ বাড়ছে। জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা। মাঝে মাঝেই বৃষ্টিও হচ্ছে। কিন্তু তাতে চিরে ভিজছে না। তবে সুখবরও রয়েছে। এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস। বুধবার বিকেলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল ইন্ডিয়া মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD। বুধবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই দাবিই করা হয়েছে। তবে শুধু কলকাতা নয়, বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে। আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক। (Weather Update Today)

(Weather Update Today) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে IMD। বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে।


কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে। পাশাপাশি বিকেলের পর শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।(Weather Update Today)

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চাড়ছে না। এদিনও বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। (Weather Update Today)

“নিজেকে নয়, বড় লক্ষ্যই আমাকে সেরাটা দিতে শেখায়”— আইপিএল ২০২৬-এ ‘বিরাট’ বার্তা: স্বস্তির খবর হাওয়া অফিসের, বিকেলে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায়, ভ্যাপসা গরম কি কমবে ?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment