রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতার আগে কোচিতে মহারণ, রোনাল্ডিনহো-রিভালদোর সামনে ভারতের কিংবদন্তিরা

Published on: September 15, 2026
India Vs Brazil Legends Match
---Advertisement---

(India Vs Brazil Legends Match) ফুটবলপ্রেমীদের জন্য জোড়া সুখবর। একদিকে কলকাতায় ভারত-ব্রাজিল সিনিয়র দলের ঐতিহাসিক ম্যাচের অপেক্ষা, তার আগেই কোচিতে দেখা যাবে দুই দেশের কিংবদন্তিদের মহারণ। আগামী ২৩ সেপ্টেম্বর জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে ইন্ডিয়া লেজেন্ডস ও ব্রাজিল লেজেন্ডস। ম্যাচটি আয়োজন করছে চেন্নাইয়ের Gaammen Sports।

India Vs Brazil Legends Match: ফিরছেন রোনাল্ডিনহো-রিভালদো

ব্রাজিলের দলে থাকছেন ২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডিনহো এবং ১৯৯৯ সালের ব্যালন ডি’অর জয়ী রিভালদো। দু’জনেই ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন—যে বছরই শেষবার বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। গত বছর চেন্নাইয়ে হওয়া এই ম্যাচে ব্রাজিল ২-১ জিতেছিল। রিকার্ডো অলিভেইরা ও আলভিতো গোল করেছিলেন ব্রাজিলের হয়ে, ভারতের হয়ে একটি গোল শোধ করেন বিবিয়ানো ফার্নান্ডেস। সেই ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন রোনাল্ডিনহো ও রিভালদো।

এক দশক পর কেরলে রোনাল্ডিনহো

(India Vs Brazil Legends Match) কোচির ম্যাচটি রোনাল্ডিনহোর কেরল প্রত্যাবর্তনও। ২০১৬ সালে ফুটবল টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কোঝিকোড়ে এসেছিলেন তিনি। সেবার একটি পথ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান প্রাক্তন বার্সেলোনা ও এসি মিলান তারকা।

দীর্ঘ আবেগঘন পোস্ট, মোহনবাগান জার্সিতেই ফুটবলকে বিদায় প্রবীর দাসের

India Vs Brazil Legends Match: তারকায় ঠাসা দুই দল

ব্রাজিলের স্কোয়াডে রোনাল্ডিনহো, রিভালদো ছাড়াও থাকছেন বিশ্বকাপজয়ী পাওলো সার্জিও, জর্জিনহো, ভিওলা ও এডমিলসন। ভারতের দলে রয়েছেন আইএম বিজয়ন, কেটি চাকো, জো পল আনচেরি, সিকে ভিনীত, এনপি প্রদীপ, বিবিয়ানো ফার্নান্ডেস, মেহতাব হোসেন, মুত্থাথ সুরেশ ও অর্ণব মণ্ডল। তবে প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া দলে নেই।

India Vs Brazil Legends Match: টিকিটের দাম কত?

ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ডিস্ট্রিক্ট অ্যাপে টিকিট বিক্রি চলছে। আর্লি-বার্ড টিকিট ইতিমধ্যেই শেষ। তবে অধিকাংশ স্ট্যান্ডে আসন রয়েছে। টিকিটের দাম ১১২৫ থেকে ৯৩৭৫ টাকা।

এই ম্যাচের ঠিক ১০ দিন পর, ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবার সিনিয়র পর্যায়ে ভারত-ব্রাজিল মুখোমুখি হওয়ার কথা। বিশ্বকাপজয়ী ব্রাজিলের আর এক কিংবদন্তি কাফুও সম্প্রতি ভারতের একাধিক শহরে এসে সেই ম্যাচের আবহ আরও উসকে দিয়েছেন।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “কলকাতার আগে কোচিতে মহারণ, রোনাল্ডিনহো-রিভালদোর সামনে ভারতের কিংবদন্তিরা”

Leave a Comment