বিষাক্ত বাতাসে কার্যত বিপর্যস্ত রাজধানী দিল্লি। ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এয়ার পিউরিফায়ারের চাহিদা। (Delhi Air Purifier Demand) পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কয়েক দিনের মধ্যে দিল্লির বাজারে এয়ার পিউরিফায়ারের দৈনিক বিক্রি প্রায় পাঁচগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নাগালের মধ্যে বায়ু পরিশোধক যন্ত্র পৌঁছে দিতে কেন্দ্রের কাছে GST কমানোর দাবি জানাল ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (CTI)।
Table of Contents
প্রতিদিন বিক্রি ৪ থেকে বেড়ে ২০টি
CTI-র চেয়ারম্যান ব্রিজেশ গোয়েলের দাবি, আগে দিল্লির প্রতিটি দোকানে প্রতিদিন গড়ে চারটি এয়ার পিউরিফায়ার বিক্রি হতো। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০টি। এমনকী, চাহিদা বৃদ্ধির জেরে কয়েকটি সংস্থার পণ্যও বাজারে অমিল হয়ে পড়ছে। তাঁর কথায়, “গত কয়েক দিনে এয়ার পিউরিফায়ারের চাহিদা প্রায় পাঁচগুণ বেড়েছে।” (Delhi Air Purifier Demand)
১৮ শতাংশ থেকে GST কমিয়ে ৫ শতাংশের দাবি
(Delhi Air Purifier Demand) বর্তমানে এয়ার পিউরিফায়ার এবং HEPA ফিল্টারের উপর ১৮ শতাংশ GST ধার্য রয়েছে। এই কর কমিয়ে ৫ শতাংশ করার দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছে CTI। ব্রিজেশ গোয়েল ও সংগঠনের সাধারণ সম্পাদক গুরমিত অরোরার বক্তব্য, দূষণের পরিস্থিতিতে এয়ার পিউরিফায়ার আর বিলাসিতার সামগ্রী নয়, বরং প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম। গোয়েলের কথায়, “দিল্লির AQI ৪০০ পেরিয়ে গিয়েছে। চিকিৎসকদের মতে, এই মাত্রার দূষণ দিনে ২০-২৫টি সিগারেট খাওয়ার সমতুল্য। এয়ার পিউরিফায়ার এখন আর বিলাসিতা নয়, ওষুধের মতো প্রয়োজনীয়।”
ফিল্টার ও দেশীয় উৎপাদনেও করছাড়ের দাবি
শুধু পিউরিফায়ার নয়, HEPA ও কার্বন ফিল্টার, UV ল্যাম্প, মোটর এবং সেন্সরের GST-ও ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠন। সাধারণত প্রতি ছ’মাস অন্তর এই ফিল্টার বদলাতে হয়। (Delhi Air Purifier Demand) পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ব্যবহৃত কাঁচামালের GST ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে CTI। এতে দেশেই কম খরচে পিউরিফায়ার তৈরি সম্ভব হবে এবং চিন থেকে আমদানির নির্ভরতা কমবে বলে দাবি ব্যবসায়ীদের।
৫ হাজার কোটি টাকার দূষণ মোকাবিলা প্যাকেজ
দিল্লির জন্য ৫,০০০ কোটি টাকার বিশেষ দূষণ মোকাবিলা প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছে CTI। এই অর্থ স্মগ টাওয়ার তৈরি, সবুজ এলাকা বৃদ্ধি, রাস্তা পরিষ্কার এবং AQI পর্যবেক্ষণ পরিকাঠামো উন্নয়নে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। (Delhi Air Purifier Demand) পাশাপাশি সরকারি স্কুল, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং দিল্লির ১০০টি বড় বাজারে এয়ার পিউরিফায়ার বসানোর জন্য ৫০০ কোটি টাকার কেন্দ্রীয় আর্থিক সহায়তা চেয়েছে সংগঠন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আর্থিক সহায়তা
GRAP-এর দূষণ নিয়ন্ত্রণ বিধির কারণে বাজার বন্ধ-সহ বিভিন্ন বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ছ’মাসের EMI স্থগিত, ২ শতাংশ সুদে ভর্তুকি এবং বিশেষ ওয়ার্কিং ক্যাপিটাল ঋণের দাবিও জানানো হয়েছে। (Delhi Air Purifier Demand) গোয়েলের বক্তব্য, “সরকার যদি জীবনদায়ী ওষুধের GST কমাতে পারে, তাহলে শ্বাস-প্রশ্বাসের ওষুধের মতো প্রয়োজনীয় এয়ার পিউরিফায়ারের করও কমানো উচিত।”














